Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এবার কৈলাসকে বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে বললেন তথাগত

নিউজ ডেস্ক : বিজেপিতে থাকাকালীন মুকুল রায়ের সঙ্গে সব থেকে বেশি ঘনিষ্টতা ছিল বিজেপির পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গির। কিন্তু এখন মুকুল রায় তৃণমূলে ফিরে আসায় তিনি একা হয়ে গিয়েছেন। তাই তাকে তৃণমূলে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন তথাগত রায়। বিতর্ক তৈরি করতে ভালোবাসেন তথাগত। এবার তিনি তেমনই এক কাজ করলেন। অবশ্য এই আবেদন তিনি নিজে টুইট করে করেননি। এক বিজেপির ভক্ত টুইটার ইংরেজি তরজমা করে তিনি রিটুইট করেছেন।

নবান্ন দখলের EVM যুদ্ধে দলের বিপর্যয়ের জন্য বিজেপি-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বার বার সরব হতে দেখা গিয়েছে তথাগতকে। ভোটের ফল প্রকাশের পর থেকে একের পর এক দলের বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন তিনি।

চার নেতার পুরো নাম না নিয়ে ‘কে’, ‘এস’, ‘এ’, ‘ডি’-এই নামসংক্ষেপ ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। সাম্প্রতিক টুইটেও কৈলাসের নামোল্লেখ করেননি তিনি।

দিবাকর দেবনাথ নামে ওই টুইটার ব্যবহারকারী মুকুল ও কৈলাসের একটি ছবি পোস্ট করে টুইটের বক্তব্যে কৈলাসের উদ্দেশে বেশ কিছু রুচিহীন শব্দের প্রয়োগ করেছেন। তৃণমূল নেত্রী মমতাকেও ‘পিসি’ সম্বোধন করেছেন। তাঁর-ই বক্তব্য, মুকুল এবং কৈলাস সব সময়েই নিজেদের মধ্যে ‘গুজ-গুজ’, ‘ফিস-ফিস’ করতেন। মুকুল তৃণমূলের ফিরে যাওয়ায় কৈলাস এখন ‘হতাশ’। মমতার কাছে তাঁর অনুরোধ, তাঁকেও দলে নিক তৃণমূল। এই বক্তব্যই অনুবাদ করে আরেকটি টুইট করেন তথাগত। তাতে তিনি লেখেন, ‘একজন একনিষ্ঠ বিজেপি কর্মীর টুইটের যথার্থ অনুবাদই করছি। কোনও অংশ যোগ বা বিয়োগ করিনি।’ কৈলাসের উদ্দেশে ওই ব্যক্তি যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, তার আক্ষরিক অনুবাদ করতে গিয়ে তিনি লেখেন, ‘স্টুপিড ক্যাট’।

ইতিমধ্যেই দল বিরোধী কার্যক্রমের জন্য এবং দলের গোষ্ঠী কোন্দলে মদদ দেওয়া থেকে বিরত থাকতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথাগত কে দিল্লি ডাক দেয়। বৈঠক হয় নাদ্দার সঙ্গেও। আবার ওই দিনই একটি শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেছে বিজেপি। যে কমিটির কাজ হবে, নেটমাধ্যমে কোন নেতা কী মন্তব্য করছেন, তা নজরে রাখা। কিন্তু এ সবের কোনওটাতেই যে কর্ণপাত করছেন না তথাগত, তা রবিবারের অনুবাদ-টুইটেই স্পষ্ট হয়ে গেল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories