Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এনকাউন্টারের আড়ালে হত্যা! তেলেঙ্গানায় মুসলিম যুবকের মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে নৃশংস নির্যাতনের অভিযোগ

তেলেঙ্গানার নিজামাবাদে শেখ রিয়াজ (২৪) নামক এক মুসলিম যুবকের মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। পুলিশের দাবি, অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রিয়াজকে এনকাউন্টার করা হয়। কিন্তু ঘটনার প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন বলছে এক তদন্তকারী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন।
কমিটির দাবি, এটি কোনো সাধারণ এনকাউন্টার নয়, বরং পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রিয়াজের মৃত্যু পুলিশি হেফাজতেই হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছিল, এমনকি তার পরিবারের সদস্যদের ওপরও অকথ্য নির্যাতন চালানো হয়েছে। রিয়াজের বৃদ্ধা মা, স্ত্রী ও নাবালক সন্তানদের শারিরীক এবং মানসিক ভাবে নির্যাতনের অভিযোগও উঠে এসেছে।

এছাড়াও জানা গিয়েছে, এই ঘটনায় জড়িয়ে আছে আরও বড় এক দুর্নীতির জাল। পুলিশের একাংশের সঙ্গে জড়িত ঘুষ, জাল নোট চক্র এবং বেআইনি অর্থ আদায়ের অভিযোগ। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই ঘটনা তেলেঙ্গানায় মুসলিম যুবক ও তাদের পরিবারের ওপর পুলিশি দমননীতির প্রতিফলন। তারা পুরো ঘটনার নিরপেক্ষ বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এদিকে স্থানীয় মানুষরা এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলছে, আইনের রক্ষকরাই যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের ভরসা হয়ে উঠবে কে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories