Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দেশে দেশে নিন্দা-বিক্ষোভ

এনভিটিভি, ওয়েবডেস্ক: ঈদের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দেয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হুমকি দিয়েছেন, সুইডেনের ন্যাটো সদস্যপদে ভেটো দেয়ার। কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারাও। খবর রয়টার্সের। সুইডেনে গত কয়েক বছরে বেশ নিয়মিত হয়ে উঠেছে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করার দৃশ্য। বিক্ষোভের অংশ হিসেবে বেছে নেয়া হচ্ছে কোরআন পোড়ানোকে। বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিন, রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেন দুই ব্যক্তি। মুসলিমদের প্রতিবাদ সত্তেও, বাকস্বাধীনতার অজুহাতে এ কর্মসূচির অনুমতি দেয় সুইডিশ পুলিশ। সুইডেনের এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে মুসলিম দেশগুলোতে। বৃহস্পতিবার (২৯ জুন) ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েকশ’ বিক্ষোভকারী। দাবি জানান, সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের। কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মরক্কোসহ আরও কয়েকটি মুসলিম দেশের সরকারপ্রধানরা। সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, আমরা অহংকারী পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দেবো যে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়। উস্কানিমূলক ও হুমকির রাজনীতির কাছে তুরস্ক কখনই মাথা নত করবে না। এছাড়াও নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের অনেক নেতাও। যুক্তরাষ্ট্র বলেছে, এমন ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কোনো কিছু বৈধ মানে এই নয় যে, সেটা সঠিক। বাক স্বাধীনতার নামে ধর্মীয় গ্রন্থ পোড়ানো অসম্মানজনক। সুইডেনের ন্যাটোতে যোগদানের জন্য হাঙ্গেরি ও তুরস্কর সমর্থন আদায়ে আমরা আহবান জানিয়ে যাবো। প্রসঙ্গত, এর আগেও সুইডেনে কোরআন পোড়ানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। বিশ্লেষকরা বলছেন, বারবার এমন ঘটনায়, সুইডেনের ন্যাটো সদস্যপদ শঙ্কায় পড়বে। কারণ, সামরিক জোটটির সদস্যপদ পেতে আংকারার সমর্থন অবশ্যই প্রয়োজন স্টকহোমের।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories