Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বেহাল রাস্তার দশা,অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক:পশ্চিম বর্ধমানের সালানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবদাসপুর সামডির মুখ্য রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। বারবার প্রশাসনের দারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা তাই এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।

আজ শিবদাসপুর সামডির মুখ্য রাস্তার উপর শিবদাসপুর গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ রাস্তাটির দশা বেহাল দীর্ঘদিন ধরে প্রায় দিনই দুর্ঘটনা ঘটতে থাকে।তাই রাস্তা নির্মাণের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে গ্রাম বাসীরা শিবদাসপুর মোড়ের মাথায় পথ অবরোধ শুরু করে।রাস্তাটি অবরোধের জেরে ইসিএলের বনজেমারী কলিয়ারীর ট্রান্সপ্রোটিং পুরো পুরি ভাবে বন্ধ হয়ে পড়ে।গ্রামবাসীদের বক্তব্য,” এই রাস্তার উপর প্রতি দিন ইসিএলের হাজার হাজার ডাম্পার যাতায়ত করে যার ফলে রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে।বারবার ইসিএলের কাছে জানানোর পরেও কোনো লাভ হয়নি।তারা এসে সাময়িক রাস্তার মেরামত করে আর কয়েক দিনের পর সেই একি অবস্থা হয় রাস্তার।আর রাস্তায় গর্তের ফলে সাধারণ মানুষ যাতায়ত করার সময় দুর্ঘটনার স্বীকার হতে হয়”।

প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর বনজেমারী কোলিয়ারির ম্যানেজার মনোজ কুমার এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন দুদিনের মধ্যে রাস্তার মেরামত করা হবে। তাছাড়া দশ দিনের মধ্যে রাস্তাটির টেন্ডার বার করে পুনরায় নির্মাণের কাজ করা হবে এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories