Friday, March 6, 2026
32.6 C
Kolkata

সাগরদিঘিতে গলা কাটা অবস্থায় উদ্ধার বৃদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আব্দুস সামাদ,জঙ্গিপুর:- গলা কাটা অবস্থায় নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। শুক্রবার সকালে রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির গাংগাড্ডা এলাকায়। মৃত বৃদ্ধার নাম মাহামুদা বিবি।বয়স ৬২ বছর।

 

জানা গিয়েছে, প্রতিদিনের মতো মাহামুদা বিবি পাইচারি করতে সকালে বাড়ির ছাদে উঠেছিলেন।কিন্তু সকালে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোক ছাদে গিয়ে দেখে ওই বৃদ্ধা গলা কাটা অবস্থায় পড়ে আছে। এরপর তাঁরা পুলিসে খবর দেয়।

পরবর্তীতে সাগরদিঘি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।তবে এটি খুন না আত্মহত্যা সে বিষয়ে কিছু জানা যায় নি। পুরো ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তে নেমেছে পুলিশ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories