Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইংলিশ ক্লাব নিউ ক্যাসল কিনে নিল সৌদি আরব

 

সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট গ্রুপ কিনে নিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসেলের মালিকানা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে ক্লাবটি কিনলেও এর দেখভাল করবেন মূলত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এর আগে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনেছিল সংযুক্ত আরব আমিরাত। এখন তারা সবচেয়ে শক্তিশালী ও ধনী ক্লাব।

 

নিউক্যাসেলের অবস্থাও এখন এমন হবে। আর্থিক সংকটসহ নানা সমস্যায় ভুগতে থাকা নিউক্যাসেলে এখন খেলতে আসবেন বিশ্বের বড় বড় সব তারকা খেলোয়াড়রা। আসবে নতুন কোচ। সব মিলিয়ে আগামী ২-৩ বছরে ব্যপক পরিবর্তন আসবে এ ক্লাবটিতে।

জানা গেছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি স্বপ্ন ছিল তিনি বড় একটি ক্লাব কিনবেন এবং সেটিকে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবে রূপান্তর করবেন। এ কারণে এখন তিনি অনেক টাকা খরচ করবেন এর পেছনে।

সউদী আরব নিউক্যাসেল কিনে নেয়ার পর সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ কেউ এটি মেনে নিতে পারছেন না। তবে বেশিরভাগ সমর্থকই এটিকে পছন্দ করছেন। কারণ আগামী দুই তিন মৌসুমের মধ্যে নিউক্যাসল প্রিমিয়ার লিগের শিরোপার জন্য ফাইট করবে ম্যানসিটি ও লিভারপুলের মতো দলগুলোর বিপক্ষে।

আরব আমিরাত ম্যানসিটিকে কিনে নেয়ার আগে তারা ছিল মধ্যম সারির একটি ক্লাব। কিন্তু এখন প্রিমিয়ার লিগে লিভারপুল ছাড়া আর কেউ তাদের ধারে কাছেও নেই। নিউক্যাসলের অবস্থা কয়েকদিন পর এমনই হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ফুটবল ক্লাব কেনার ব্যপারটি নতুন নয়। আরব আমিরাত ছাড়া কাতারও ফরাসি ক্লাব পিএসজির মালিকানা কিনেছে। এ জিনিসটিকে ফুটবলের জন্য অনেকে ভালো হিসেবেই দেখে। কারণ এতে করে খুব দ্রততম সময়ের মধ্যে কিনে নেয়া ক্লাবটির ভাগ্য বদলে যায়।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories