Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

শেষ টোকিও অলিম্পিক , পরবর্তী আসর প্যারিসে

আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে টোকিও অলিম্পিক আসর। ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে পরবর্তী অলিম্পিকের আসর আয়োজনের বার্তা দিয়ে অলিম্পিক স্টেডিয়ামে ফ্রান্সের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্ট থমাস বাক আসরের সমাপ্তি ঘোষণা করেন। সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের পর নেভানো হয় অলিম্পিক মশাল।

সমাপনী অনুষ্ঠানের মধ্যে ছিল মঞ্চে ব্যান্ডের পরিবেশনা যেখানে সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। ফুটবল খেলোয়াড়রাও সমাপনী পর্বে অংশ নেন।

স্টেডিয়ামে ঐতিহ্যবাহী জাপানি নাচের পর ম্যারাথনের পদক দেয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গীত পরিবেশন করেন একজন অপেরা শিল্পী।এরপর পরবর্তী অলিম্পিকের স্থান প্যারিসকে তুলে ধরা হয়, প্যারিসের আইফেল টাওয়ারের ওপর দিয়ে এক ঝাঁক বিমান উড়ে যায়, হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত ছিলেন।

অলিম্পিক পতাকা প্যারিসকে তুলে দেয়ার অনুষ্ঠানকে স্বাগত জানাতে টোকিও থেকে ফিরে যাওয়া মেডেল জয়ীসহ হাজার হাজার মানুষ জড়ো হন আইফেল টাওয়ারের সামনে। বিমান থেকে নীল, সাদা আর লাল ধোঁয়া ছড়িয়ে ফ্রান্সের পতাকায় প্যারিসের আকাশকে রঞ্জিত করে ফ্রান্স স্বাগত জানায় পরবর্তী অলিম্পিক আয়োজনকে।১৯২৪ সালের পর অর্থাৎ ১০০ বছর পর প্যারিস অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে।

মহামা্রীর মধ্যে শেষ হচ্ছে এবারকার অলিম্পিক আয়োজন। ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ টোকিও অলিম্পিক আসর শেষ হলো অলিম্পিকে অনুষ্ঠিত খেলাগুলোর মতোই দর্শকশুন্য স্টেডিয়ামে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories