Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঋণ নিয়ে ভুট্টা চাষ, কীটনাশক দিয়ে ভুট্টা গাছ মেরে ফেলল দুষ্কৃতীরা, মাথায় হাত ভাগ চাষির!

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভিঃ ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছিল এক ভাগচাষী, সেই জমিতে কীটনাশক দিয়ে ভুট্টা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ ওই ভাগচাষী। ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই বলছেন ওই ভাগচাষী।

নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা জুবাদ আলী মন্ডল। কোনরকমে অন্যের জমিতে চাষাবাদ করে সারা বছর সংসার চালান। জানা যায়, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্যের ১বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন তিনি। আজ সকালে জমিতে গিয়ে দেখেন সব ভুট্টা গাছ গুলি মারা যাচ্ছে। এরপরই তিনি গাছগুলি ভালো করে লক্ষ্য করে দেখেন, কীটনাশক ছড়িয়ে মেরে ফেলা হয়েছে ওই গাছগুলি।

এরপরই শান্তিপুর থানায় দ্বারস্থ হয় ওই ভাগচাষী। তিনি বলেন, “ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনরকমে ওই চাষ করেছিলেন তিনি। চাষ করে যা লাভ হয় তা দিয়ে সারা বছর সংসার চলে তার। কিন্তু তার জমির ভুট্টা গাছ গুলি কে কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়ায় মাথায় হাত পড়েছে তার। কিভাবে সংসার চালাবেন আর কীভাবেই বা ব্যাংকের ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে।”

প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে চাইছেন অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হোক। ওই ভাগচাষী এবং তার প্রতিবেশিরা চাইছেন অবিলম্বে সরকার এবং প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories