Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ধর্মকে সরিয়ে রেখে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের সময়ে মসজিদ বদলে গেল কোভিড হাসপাতালে !

ধর্মকে সরিয়ে রেখে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের সময়ে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল ভাদোদরার জাহাঙ্গীপুরা মসজিদ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে রাতারাতি একটি মসজিদকে ৫০ শয্যার কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে।

এই বিষয়ে জাহাঙ্গীপুরা মসজিদ কর্তৃপক্ষ জানান, অক্সিজেন আর হাসপাতালের বেডের অভাবের কারণে মসজিদটিকে করোনা চিকিত্‍সাকেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তারা আরও জানান এই কাজের জন্য রমজান মাসের চেয়ে ভালো সময় আর কী হতে পারতো ? তাই এই সময়ই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জাহাঙ্গীপুরা মসজিদ কর্তৃপক্ষ।

মসজিদ কর্তৃপক্ষের এই মানবিক সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

প্রসঙ্গত, ক্রমশই খারাপ হচ্ছে গুজরাটের কোভিড পরিস্থিতি। হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের লাইন যেন এক চেনা ছবিতে পরিণত হয়েছে। যদিও রাজ্যের বিজেপি সরকারের দাবি, বর্তমান পরিস্থিতিতে রোগীদের ভরতি নেওয়ার জন্য নির্দিষ্ট প্রোটোকল মানতে হচ্ছে। তাতেই সময় লাগছে। তাছাড়া যেহারে সংক্রমণ বাড়ছে, তাতে এর মোকাবিলা করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আর এবার গুজরাটে যখন হাসপাতালের সামনে অ্যাম্বুল্যান্সের দীর্ঘ লাইন। একটা শয্যা পাওয়ার জন্য হাহাকার। একটু অক্সিজেনের জন্য কান্না। সেই সময় গুজরাটের ভাদোদরার একটি মসজিদে তৈরি হল হাসপাতাল। প্রার্থনাস্থলে পাতা হল ৫০টি শয্যা।

প্রসঙ্গত, গোটা দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories