Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

ফেসবুকে সবথেকে বেশি ১০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে বিজেপি

ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। সামাজিক বিষয়, নির্বাচন ও রাজনীতি নিয়ে এই বিজ্ঞাপন। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে গত ১৮ মাসে তারা ৪ কোটি ৬১ লাখ টাকার বিজ্ঞাপন দিয়েছে। কংগ্রেস বিজ্ঞাপন দিয়েছে ১ কোটি ৮৪ লাখ টাকার। আম আদমি পার্টি খরচ করেছে ৬৯ লাখ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ২৪ আগস্ট পর্যন্ত ফেসবুকের স্পেন্ডিং ট্র্যাকার থেকে এই তথ্য মিলেছে।

সবথেকে বেশি দশটি বিজ্ঞাপনদাতাদের মধ্যে চারটি বিজেপির সঙ্গে জড়িত। তার তিনটির একই ঠিকানা দিল্লির। সেটি বিজেপির সদর দফতরের। এই চারটির মধ্যে রয়েছে দুটি কমিউনিটি পেজ। মাই ফার্স্ট ভোট ফর মোদি এবং ভারত কে মন কি বাত। প্রথমটি বিজ্ঞাপন দিয়েছে ১ কোটি ৩৯ লাখ টাকার, দ্বিতীয়টি ২ কোটি ২৪ লাখ টাকার। নেশন উইথ নমো খরচ করেছে ১ কোটি ২৮ লাখ। বিজেপি নেতা আর কে সিনহা বিজ্ঞাপন দিয়েছেন ৬৫ লাখ টাকার।

সবমিলিয়ে বিজেপি বিজ্ঞাপনে খরচ করেছে ১০ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালের এপ্রিল-মে রয়েছে, যখন বিজেপি ফের ক্ষমতায় এসেছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ফেসবুক, ইন্স্টাগ্রাম, মেসেঞ্জারে মোট বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ টাকার।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories