Friday, March 6, 2026
33.5 C
Kolkata

মিসরের কাছে ইমাম চাইছে যেসব অমুসলিম দেশ

নানা সময় কিছু কিছু অমুসলিম দেশেও মুসলিমদের সম্পর্কে ইতিবাচক বিভিন্ন খবর শোনা যায়। ঠিক তেমনই একটি খবর হলো- আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বেশ কয়েকটি অমুসলিম দেশ মিসরের কাছে ইমাম ও কারী চেয়েছে। শুধু তাই নয়; এই চাহিদা নাকি দিন দিন বৃদ্ধিও পাচ্ছে।শনিবার এমনটিই জানালেন মিসরের ধর্ম ও আওকফ মন্ত্রী ড. মোহাম্মদ মুখতার জুমা।ইতিহাসে প্রথম বারের মতো মিসরের কাছে ১৮ জন ইমাম ও কারী চেয়েছে জার্মানি। সে সম্পর্কে ব্রিফিং করার সময়ই বিষয়টি জানান তিনি।মোহাম্মদ মুখতার জুমা বলেন, রমজানে তারাবিহ নামাজের জন্য বিদেশে ইমাম ও কারী পাঠানোর সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যেই ব্রাজিলে ১৯ জন, ভেনিজুয়েলায় ৯ জন, কানাডায় সাতজন এবং ইতালি, আর্জেন্টিনা, কলাম্বিয়া ও যুক্তরাষ্ট্রে একজন করে ইমাম পাঠানো হয়েছে।গত জানুয়ারিতে ড. মুখতার জুমা নিশ্চিত করেছিলেন যে, জার্মানি এ বছর মিসর থেকে ১১ জন ইমাম ও কারী নিবে, তবে সে সংখ্যা বেড়ে এখন ১৯ হলো।তবে বিদেশ পাঠানোর জন্য ইমাম বাছাইয়ে বেশ কয়েকটি শর্ত সামনে রাখে মিসর। তা হলো- ইজিপ্টিয়ান রেডিও ও টেলিভিশন ইউনিয়ন দ্বারা স্বীকৃত হতে হবে, বয়স হতে হবে ৬০ এর নিচে এবং মন্ত্রণালয় যে দেশে পাঠাবে তাকে সেখানেই যেতে হবে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories