Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাশিয়ার তীব্র হামলার মধ্যেও অক্ষত রইল মারিউপোলের মসজিদ

ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র হামলার মধ্যেও মসজিদ অক্ষত রয়েছে। মারিউপোল শহরের এ মসজিদটি তুরস্কের নাগরিকদের অর্থায়নে নির্মিত। শনিবার এ মসজিদ সমিতির প্রধান জানিয়েছেন, মারিউপোল শহরের চারপাশে ও ভিতরে লড়াই চললেও মসজিদটি অক্ষত আছে। ইউক্রেনের মারিউপোল শহরের কানুনি সুলতান সুলেমান মসজিদ সমিতির প্রধান বলেন, মারিউপোল শহরের আশেপাশে যে এলাকাটি মসজিদ থেকে মাত্র দু’কি.মি. দূরে সেখানে লড়াই চলছে। কিন্তু, আমাদের মসজিদটি অক্ষত আছে। ওই মসজিদ সমিতির প্রধান আরও বলেন, রুশ সেনাবাহিনী সমগ্র মারিউপোল শহর ঘিরে ফেলেছে। তারা এ শহরটির কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করছে ও গুলি চালিয়ে যাচ্ছে। যুদ্ধের বেশ কিছুদিন কেটে গেছে এবং একে অপরের ওপর হামলা চালাচ্ছে। দুই পক্ষেরই অনেক সেনা নিহত হয়েছে এবং মারিউপোল শহর রাশিয়া বাহিনী নিজেদের দখলে নিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories