Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

সুড়ঙ্গপথে ইসরাইলি কারাগার থেকে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরাইলের একটি হাই সিকিউরিটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালিয়ে গেছেন। এদের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য এবং একজন ফিলিস্তিনি প্রধান দল ফাতাহ গ্রুপের সাবেক কমান্ডার বলে জানা গেছে।ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এটাকে ‘ভয়াবহ ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন।

খবরে বলা হয়েছে, উত্তর ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ দিয়ে ছয়জন পালিয়ে গেছেন। তারা একই সেলে ছিলেন।
ইসরাইলিরা ২০০৪ সালে ‘সবচেয়ে বিপজ্জনক’ ফিলিস্তিনি বন্দীদের রাখার জন্য এই কারাগার নির্মাণ করেছিল।
ইসরাইলি কারা সূত্র জানায়, সোমবার ভোর ১.৩০-এ তারা পালানোর কাজ শুরু করে। আর পুলিশ তাদের পালানোর খবর পায় ভোর ৩টার দিকে।

ইসরাইল প্রিজন সার্ভিসেস (আইপিএস) নর্দার্ন কমান্ডার বলেন, টয়লেট ফ্লোরের একটি গর্ত দিয়ে তারা পালানোর পথ খুঁজে নেয়। কারাগারটি নির্মাণের সময়ই টয়লেট পর্যন্ত ওই সুড়ঙ্গটি করা হয়েছিল।
ইসরাইলি পত্রিকা হারেজ জানায়, এক আইপিএস কর্মকর্তা ঘটনাটিকে ‘বড় ধরনের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন।

পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে চারজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়, পালিয়ে যাওয়া একজন হলেন জাকারিয়া জুবেইদি। তিনি পশ্চিম তীরের জেনিন নগরীর ফাতাহ আল আকসা মাটার্স ব্রিগেডের সাবেক কমান্ডার।

সুড়ঙ্গটি কারাগারের প্রাচীর থেকে কয়েক মিটার দূরে গিয়ে শেষ হয়েছিল। এটি আগাছা দিয়ে ঢাকা ছিল।
তারা চোরাই মোবাইল ফোনের মাধ্যমে বাইরের লোকদের সাথে যোগাযোগ করেছিল। ওই লোকেরা ওই স্থানে তাদের জন্য একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। নিরাপত্তা বাহিনী তাদের জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এদিকে গাজা পরিচালনাকারী হামাসের এক মুখপাত্র ফাউজি বারহম বলেছেন, এই মহান বিজয় আবারো প্রমাণ করছে যে কারাগারের ভেতরে আমাদের সৈন্যদের ইচ্ছাশক্তি ও দৃঢ়প্রত্যয়কে শত্রুরা দমন করতে পারেনি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories