Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

কালিয়াচকে মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে আক্রান্ত বাবা-মা

মালদা: মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় মেয়ের শ্বশুর -শাশুড়ি এবং দেওরের হাতে আক্রান্ত বাবা- মা।  রবিবার রাতে এমনই অভিযোগ উঠেছে মালদার কালিয়াচক থানার লালুটোলা এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আক্রান্তরা হলেন বিনয় চন্দ্র দাস এবং তাঁর স্ত্রী গায়ত্রী দাস। পরিবার সূত্রে খবর,  গত ১০ বছর আগে তাঁদের মেয়ে কবিতা দাসের বিয়ে হয় স্থানীয় বাসিন্দা বিবেকানন্দ দাসের সঙ্গে। অভিযোগ, বিয়ের পরই তাঁদের মেয়ের ওপর বিভিন্ন কারণে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। রবিবার রাত্রেও তাঁদের মেয়েকে মারধর করা হচ্ছিল। ফোনে এই কথা জানতে পেরে মেয়ের শ্বশুর বাড়ি যান বিনয় চন্দ্র দাস এবং তাঁর পরিবার। অভিযোগ, তারপর আচমকাই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ধারালো হাসুয়া নিয়ে তাঁদের ওপর হামলা করে। ঘটনায় তাঁরা গুরুতর আহত হন।

জানা গেছে, এই ঘটনায় কালিয়াচক থানায় শ্বশুর রাম চন্দ্র দাস, শাশুড়ি রেখা দাস এবং দেওর ভৈরব দাসের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে আক্রান্তরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories