Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

৭ বছরের শিশুর তৎপরতায় রক্ষা পেল যাত্রীবোঝাই ট্রেন

খেলতে-খেলতেই রেল দুর্ঘটনা থেকে শিয়ালদহ (Sealdah) দক্ষিন শাখায় (South Section) ক্যানিং লোকালকে (UP Canning লোকাল4) বাঁচাল এক শিশু! লাল কাপড় নিয়ে মা-ছেলে দাঁড়িয়ে পড়ল রেল লাইনের উপর!

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) এক ৭ বছরের শিশুর তত্‍পরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহগামী আপ ক্যানিং লোকাল। পূর্ব রেলের বিদ্যাধরপুর স্টেশন-সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা এই শিশু দীপ নস্কর। খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে পড়েছিল দীপ। তখনই সে দেখে রেললাইন ভাঙা। সন্দেহ হয় ছোট্ট দীপের।

সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মাকে ডেকে আনে দীপ। ততক্ষণে শোনা গিয়েছে ট্রেনের আওয়াজ। একটুও সময় নষ্ট না করে একটি লাল কাপড় জোগাড় করে মা-ছেলে সটান দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর। স্বাভাবিক ভাবেই ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় আপ ক্যানিং লোকাল ট্রেনটি। এরপর রেলকর্মীরা এসে দেখেন, রেল লাইনে ফাটল!

দ্রুত খবর দেওয়া হয় পূর্ব রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়র। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ঘন্টাখানেক ধরে কাজ চলে। তারপর ফের শুরু হয় ট্রেন চলাচল।মা ও তাঁর ৭ বছরের শিশুর ভূমিকায় কৃতজ্ঞ রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে যাত্রীরাও।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories