Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বড়ঞাতে নাবালিকা কিশোরীর বিয়ে রুখল পুলিশ প্রশাসন

জৈদুল সেখ, বড়ঞা: বিয়ের ঠিক আগের মুহুর্তে নাবালিকা কিশোরীর বিয়ে বন্ধ করল পুলিশ প্রশাসন। এই বিয়ে রুখতে পুলিশকে সহায়তা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘সীনি’। মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের ঘটনা এটি।

পুলিশ সূত্রে জানা গেছে, বছর ১৫-র ওই নাবালিকার নাম নমিতা বায়েন। দশম শ্রেণীর ছাত্রী সে। তবে ওই কিশোরীর মতের বিরুদ্ধে গিয়েই কার্যত বেআইনিভাবে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করছিল তার পরিবার। সেই খবর সুন্দরপুর হাইস্কুলে পৌঁছাতেই স্কুল থেকে খবর দেওয়া হয় স্থানীয় শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। পরে মঙ্গলবার সকালে ওই নাবালিকা কিশোরীর বাড়িতে গিয়ে তার অভিভাবকের কাছে মুচলেখা লিখিয়ে নিয়ে কিশোরীর বেআইনি বিয়ে বন্ধ করে দেয় বড়ঞা থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা “সীনি”।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories