Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে

চাঁচল : সদ‍্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল‍্য ছড়ালো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে । কে বা কারা সুপারের দপ্তরের পাশে মৃত সদ‍্যোজাত শিশুটিকে ফেলে যায়। এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা সহ হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। যদিও পুরো ঘটনাটি নিয়ে নিন্দা করেছেন ওই হাসপাতালেরই সুপার জয়ন্ত বিশ্বাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। প্রায় তিন ঘন্টা পর ওই সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়।

জানা গিয়েছে, এদিন দুপুরে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরের পাশে একটি সেফ্টি ট‍্যাঙ্কের উপর সদ‍্যোজাতটি পড়েছিল।পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে আসেন এবং ওই সদ‍্যোজাত শিশুটিকে প্লাস্টিকে মুড়ে সেখানেই রেখে চলে যায়। দেহটি হলুদ প্লাস্টিকে মোড়া রয়েছে। এমনই ছবি দেখা গেছে। তিন ঘন্টা অতিক্রম করলেও সদ‍্যোজাতের দেহটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

রোগীর পরিজনদের অভিযোগ,  এত বড় হাসপাতাল, গোটা গ্রাউন্ডে ঝকঝকে আলো। রয়েছে নিরাপত্তা রক্ষীও। এরপরেও এই ধরনের ঘটনা কেন হল?এনিয়ে প্রশ্ন তুলছেন চাঁচলের বাসিন্দারাও । সরাসরি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই আঙুল তুলছেন শহরের বাসিন্দারা।

যদিও এই প্রসঙ্গে হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেন হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories