Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দিনের আকাশও ঢেকেছে আঁধারে, বইছে লাভার ফোয়ারা! ৫০ বছর পর ফের জেগে উঠল আগ্নেয়গিরি

অর্ধশতাব্দী পর ঘুম ভেঙেছে আগ্নেয়গিরির। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে চার সপ্তাহ। কিন্তু হঠাৎ জেগে ওঠা স্পেনের ক্যানারি দ্বীপের লাভা উদগীরণ থামার কোনও লক্ষণই নেই। ইতিমধ্যেই প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্ন্যুৎপাতের প্রকোপে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রশাসন।

শেষবার ১৯৭১ সালে জেগে উঠেছিল আগ্নেয়গিরি। অবশেষে পাঁচ দশক পেরিয়ে ঘুম ভেঙে গিয়েছে কুম্বরে ভিয়েখার। আর ঘুম ভেঙেই ভয়ংকর রূপ ধারণ করেছে স্পেনের ক্যানারি আইল্যান্ডের আগ্নেয়গিরি। স্পেনের ক্যানারি দ্বীপ সে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। লা পালমা দ্বীপের অদূরে ক্যানারিতে ঘুরতে যান অনেকে। কিন্তু সেখানেই এখন আতঙ্কের আবহ।

এরই মধ্যে প্রায় ১ হাজার ৮০০ বাড়ি চলে গিয়েছে আগুনের গ্রাসে। ঘরছাড়া ৭ হাজার মানুষ। কিন্তু প্রকৃতির রোষ থামার কোনও লক্ষণই নেই। রোববার আগ্নেয়গিরি থেকে ভেসে আসা ছাইয়ের প্রকোপে লা পালমা বিমানবন্দরের ৩৮টি ফ্লাইট বাতিল করে দেয়া হয়। তবে বিমানবন্দর বন্ধ করা হয়নি। তা খোলাই রয়েছে। কিন্তু বিপর্যন্ত পরিষেবা।

গত ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে লাভা উদগীরণ। ওইদিনই দীর্ঘ ঘুম ভেঙে সশব্দে মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে থাকে লাভাস্রোত। আচমকা এই দৃশ্য দেখে আতঙ্কে, বিস্ময়ে থ হয়ে যান আশেপাশের বাসিন্দারা। ক্রমশ বাড়তে থাকে আতঙ্ক। খালি দেয়া হতে থাকে গ্রামের পর গ্রাম। বিপর্যয় এড়াতে মোতায়েন করা হয় সেনা।

পরিস্থিতি দেখতে সেখানে ছুটে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি জানান, বিপর্যয়ের খবর পেয়েই ব্যবস্থা নেয়া হয়েছে। সব পরিকল্পনামাফিক চলছে। লা পালমার সব বাসিন্দার সুরক্ষাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। ক্যানারি দ্বীপের অগ্ন্যুৎপাতের জেরে জাতিসংঘের অধিবেশনে যেতে তার খানিকক্ষণ দেরি হয়ে যায়। আন্তর্জাতিক মঞ্চে দেরিতে গেলেও দেশের কর্তব্য পালনের জন্য তার প্রশংসা করছেন সবাই।

সূত্র: ডেইলি ইনকিলাব

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories