Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

আজ নবদ্বীপ পৌরসভায় সম্পন্ন হল শপথ গ্রহণ অনুষ্ঠান

সুরজিৎ দাস, নদীয়া: রাজ্যে মিটেছে পৌর ভোট। আর রাজ্য জুড়ে উড়েছে সবুজ আবির। ব্যতিক্রম হয়নি নদীয়ার নবদ্বীপ পৌরসভাতেও। তাই আজ নবদ্বীপ পৌর সভায় সাড়ম্বরে পালিত হল শপথ গ্রহন অনুষ্ঠান।

ফের নবদ্বীপ পৌরসভায় পৌর পিতা হিসেবে শপথ গ্রহণ করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা নবদ্বীপ পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল মনোনীত প্রার্থী বিমান কৃষ্ণ সাহা। বৃহস্পতিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ পৌরসভা ভবন সংলগ্ন রবীন্দ্র সংস্কৃতিক মঞ্চে নবদ্বীপ বিধানসভার পঞ্চম বারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবনির্বাচিত 24 টি ওয়ার্ডের সকল কাউন্সিলরদের উপস্থিতিতে পুনরায় নবদ্বীপ পৌরসভার পৌরপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন বিমান বাবু।

পাশাপাশি এই দিন শপথ গ্রহণ করেন পৌরসভার 24 টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরেরা। 24 টি ওয়ার্ডের মধ্যেই তৃণমূল 24 টিতেই জয়লাভ করে। নবনির্বাচিত পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে সম্পূর্ণ বিরোধীশূন্য পৌর বোর্ড গঠন করল নবদ্বীপ পৌরসভা।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories