Saturday, September 5, 2026
28 C
Kolkata

মেয়েদের ইউনিভার্সিটিতে পড়াশুনা এবং চাকরি করার সুযোগ করে দিল তালিবান

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে। তবে তাদেরকে পুরুষদের কাছ থেকে আলাদা থেকে পড়াশোনা করতে হবে। তালিবান সরকারের নতুন উচ্চ শিক্ষা মন্ত্রী রবিবার এ কথা জানান।

তালিবানদের অধীনে ১৯৯৬-২০০১ সালের মেয়াদে আফগানিস্তানে নারীর অধিকার অনেকটাই খর্ব করা হয়েছিল। গত মাসে ক্ষমতায় ফেরার পর থেকে তালিবানরা দাবি করেছে যে, তারা অপেক্ষাকৃত কম কঠোর আইন বাস্তবায়ন করবে।

দেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি বলেছেন, ছেলে-মেয়েদের একত্রে ক্লাস করার অবসান ঘটবে। তিনি বলেন, সহশিক্ষা ব্যবস্থার ইতি টানতে আমাদের কোন সমস্যা নেই। দেশের জনগণ মুসলমান এবং তারা এটা মেনে নেবে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories