Friday, March 6, 2026
24.4 C
Kolkata

নারীদের জন্য সম্পূর্নরূপে নারী শিক্ষকদের দ্বারা পরিচালিত স্কুল কলেজ চালু করছে তালিবান

আফগানিস্তানের তালিবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের বয়েজ ও গার্লস স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামি হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) কাবুলে শিক্ষামন্ত্রীর দেওয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।

মোল্লা নুরুল্লাহ মুনির বলেছেন, স্কুল ও কলেজের ছাত্রীদের ক্লাসের জন্য নারী শিক্ষক ও ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক এখন সময়ের দাবি। গার্লস স্কুলগুলোর জন্য সব শিক্ষক থাকবেন নারী এবং বয়েস স্কুলগুলোর জন্য পুরুষ শিক্ষকদের নিয়োগ দেয়া হবে।

আফগানিস্তানের অন্তর্বর্তী শিক্ষামন্ত্রী বলেন, তালিবান কোনো অবস্থায় নারী শিক্ষার বিরোধী নয় এবং বিষয়টি এর আগেও ঘোষণা করা হয়েছে। নুরুল্লাহ মুনির বলেন, গার্লস স্কুলগুলোর জন্য ইসলামি অনুশাসন মেনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হবে।

তালিবান সরকারের শিক্ষামন্ত্রী এর আগে এক বক্তব্যে বলেছিলেন, স্কুল ও কলেজের ছাত্রীদের জন্য বিশেষ কোনো ড্রেস কোড থাকবে না তবে ছাত্রীদেরকে ইসলামি অনুশাসন ও আফগানিস্তানের ঐহিত্য ও সংস্কৃতি মেনে পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories