Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আগামী প্রজন্মকে ইফতারের মধ্যে দিয়ে ইবাদত করার শিক্ষা দিল শিক্ষকরা 

রমজানের ১০ তম রোজার দিনে, মুর্শিদাবাদের নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার সভাগৃহে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। পড়ুয়াদের উদ্দেশ্যে, বিশেষ সিয়াম শিবির ও রোজার গুরুত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হল। এই বিশেষ আয়োজন সভার মূল উদ্দেশ্য ছিল, রোজার গুরুত্ব এবং তাৎপর্য, আত্মত্যাগ, আত্মসংযম সম্বন্ধে আগামী প্রজন্মকে অবগত করা। আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর ইবাদত হলো ইসলামের একমাত্র উদ্দেশ্য তা বোঝানো হয়েছে পড়ুয়াদের। 

পবিত্র সুরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা খাতুন এটি পাঠ করেন, এবং সুলতানা ইয়াসমিন বাংলা সংগীত হিসেবে পরিবেশন করেন। এরপর অনুষ্ঠানে পরিবেশন করা হয় কোরআন তেলাওয়াত ও ইসলামিক গজল। শিক্ষকদের উদ্যোগ এবং ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় ওই দিন মুর্শিদাবাদের নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার পরিবেশ আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ মারফত জানানো হয়েছে, মাদ্রাসার ৬৮০ জন পড়ুয়াদের ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার প্যাকেটে খাদ্য তালিকার মধ্যে ছিল,  খেজুর, কলা, শসা, আপেল, পেয়ারা, মসম্বি, আঙ্গুর, ফলের জুস ও চিঁড়াভাজা প্যাকেট। শিক্ষকদের তরফ থেকে এই উদ্যোগ শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণামূলক এবং শিক্ষনীয় হবে বলে মনে করছেন অভিভাবকরা। 

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories