Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

পরীক্ষা-নিরীক্ষার পর ইসরাইলের আয়রন ডোম না কেনার সিদ্ধান্ত আমেরিকার

ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। চলতি গ্রীষ্মে ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়া ও ভূপাতিত করার লক্ষ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে ইসরাইল।

সামরিক বিষয়ক মার্কিন ওয়েবসাইট ‘ডিফেন্স’ এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন ডাইনেটিক্স কোম্পানি নির্মিত ‘এনডিউরিং শিল্ড সিস্টেম’ এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এনডিউরিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জে চলতি গ্রীষ্মে ওই পরীক্ষা চালানো হয়।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোম নির্মাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলেছে, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না।ইসরাইলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি তেল আবিবের জন্য মারাত্মক বিপর্যয়।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোঁড়া রকেট কাঙ্ক্ষিত মাত্রায় বাধা দিতে ও ভূপাতিত করতে পারেনি আয়রন ডোম।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories