Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রাজ্যে পিএসসি-কর্তৃপক্ষ মানছেনা ওবিসি’র সংরক্ষণ নিয়ম, মুসলিম পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন

এনবিটিভি ডেস্কঃ  চলতি বছরে রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ওবিসি সংরক্ষণ নিয়ম মানা হচ্ছিল না, তার ভুরি ভুরি অভিযোগ ওঠায় কলেজ ও  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনলে তা সাময়িক সময়ের জন্য তালিকা সংশোধন করলেও এর স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রায় শতাধিক কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ করে সমাধানের আসতে অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এবার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওবিসি ‘এ’ এবং ‘বি’ এর সংরক্ষন নিয়ম না মানার অভিযোগের আঙুল উঠছে।

 সম্প্রতি রাজ্যে পিএসসি’র ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রথম পর্বের পরীক্ষায় ওবিসি ‘এ’ এবং ওবিসি ‘বি’-এর জন্য কোনও সংরক্ষণ না দিয়েই তাদের কাট অফ মার্কস জেনারেল ক্যাটাগরির সমান করে দেওয়া হয়েছে। ফলে ওবিসি ‘এ’ এবং ওবিসি ‘বি’ দেরকে কোনও সংরক্ষণ ছাড়াই পিএসসির পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীর সঙ্গে।

প্রসঙ্গত, রাজ্য সংরক্ষণের নিয়ম অনুযায়ী মোট শূণ্য পদের ১০ শতাংশ ওবিসি ‘এ’ হবে। ৭ শতাংশ ওবিসি ‘বি’, এসসি ২২ শতাংশ এবং এসটি ৬ শতাংশ। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কিছু সংরক্ষণ থাকে।

 এ ক্ষেত্রে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু সরকার ও আইন কর্তৃক বরাদ্দ কোনও সংরক্ষণ নীতি মানেনি। দেখা যাচ্ছে, ওবিসি ‘এ’ ওবিসি ‘বি’ দের প্রদত্ত সংরক্ষণ বিবেচনা করতেও রাজি নয় পাবলিক সার্ভিস কমিশন। তাই তারা ওবিসিদের জন্য পিএসসি পরিচালিত চাকরি পরীক্ষায় জেনারেল ক্যাটাগরিদের সঙ্গে ‘কাট অফ মার্কস’ (১২১.৬৭) সমান রেখেছে। শুধুমাত্র এসসি এসটি ও বিশেষ চাহিদা সম্পন্নদের কাট অফ মার্কসের ক্ষেত্রে বড় ধরণের ছাড় দেওয়া হয়েছে। যেমন এসসি’দের কাট অফ মার্কস হচ্ছে ১১৪, এসটি’দের কাট অফ মার্কস হচ্ছে ৯৪.৩৩ আর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ১০১. ৬৭।

মুসলিম ওবিসি হলেও ওবিসিদের প্রাপ্য সংরক্ষণ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বারংবার কমিশনের দ্বারস্থ হয়েও মিলছেনা তা স্থায়ী সমাধান এমনও অভিযোগ অনেকের।  

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories