Friday, March 6, 2026
26.7 C
Kolkata

গাজার রক্তে ভাসছে পৃথিবী: সন্তানের মুখ না দেখেই শহীদ ফিলিস্তিনি এক সাংবাদিক ইয়াহিয়া সুবেইহ

গাজায় একের পর এক ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ২১৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবারের ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক ইয়াহিয়া সুবেইহ প্রাণ হারান, এবং একই ঘটনায় আল-তুফাহ এলাকায় নিহত হন আরেক সাংবাদিক নূর আল-দিন মতার আব্দো।

জানা গেছে, ইয়াহিয়া সুবেইহ-এর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে ছিল তার সদ্যজাত শিশুকে নিয়ে। মৃতুর ঠিক পাঁচ ঘণ্টা আগে জন্ম নেওয়া সন্তানকে কোলে তোলার আগেই তাকে পৃথিবী ত্যাগ করতে হয়।

ফিলিস্তিনি সরকার এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন “সাংবাদিকদের লক্ষ্য করে হত্যা একটি নিষ্ঠুর অপরাধ।” অন্যদিকে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ইউনিয়ন এবং সব সংবাদমাধ্যমকে এই বর্বরতার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার দাবি করে।

ফিলিস্তিনি মিডিয়া অফিস জানায়, এই হত্যাকাণ্ডের মূল দায়ভার ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগী দেশ। বুধবার একই দিনে গাজায় ১০২ জনের বেশি মানুষ নিহত হন।
জানা গিয়েছে, গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দুই বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়া যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধের সময়ে নিহত সাংবাদিকদের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories