Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতেনাতে পাকড়াও যুবক!

সুরজিৎ দাশ, নদীয়া: নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক।পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত অপর এক মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নবদ্বীপ পৌরসভা প্রতাপ নগর বাজার এলাকায়।

ধৃত যুবকের নাম আব্দুল আনসারী, বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার সিংহাটি এলাকায়। অভিযোগ, ধৃত ওই যুবক কিছুদিন আগে প্রতাপনগর বাজার সংলগ্ন একটি সোনা-রুপার দোকানে বাবা অসুস্থ বলে একটি সোনার চেন বিক্রয় করে। পরে চেনটি পরীক্ষা করে সেটি যে নকল তা বুঝতে পারেন সংশ্লিষ্ট দোকানের মালিক। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত ওই যুবক। এরপর আজ দুপুরের এক মহিলা সহ ওই যুবক দুটি নকল সোনার চেন নিয়ে প্রতাপনগরের সেই সোনা রূপোর দোকানে বিক্রয় করতে আসে।দোকানের মালিক চিনতে পেরে তাদের আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে মহিলাটি পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত ওই যুবক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি বাইক উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে আটক করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories