Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

২৮-২৯ মার্চে সারা ভারত জুড়ে ধর্মঘট হবেই, কড়া বার্তা মহাম্মদ সেলিমের

এনবিটিভি ডেস্কঃ   রাজ্য ও কেন্দ্র সরকার সম্মিলিত ভাবে গণতন্ত্রকে নিরবে হত্যা করে চলেছে। হরন করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার। এবার দেশ জুড়ে ২৮-২৯ মার্চে সাধারণ ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট। বিজেপি ও তৃণমূল সামনের দিকে বিরোধিতা করলেও তাদের একটাই মুলে যুক্ত সেটা হল আরএসএস। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় যেমন কোন সহযোগিতা করেনি আরএসএস। আর এখন দেশকে ধ্বংস করতে মরীয়া সেই আরএসএস, অভিযোগ রাজ্য বামফ্রন্ট নেতাদের।  

রবিবার অজয়নগরে বামের নতুন সম্পাদক মোহাম্মাদ সেলিম রাজ্য পুলিশের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তৃণমূল সরকার পুলিশকে দিয়ে সাধারণ ধর্মঘট ভাঙতে এলে ফল ভালো হবে না।

সারা ভারত জুড়ে কেন এই ধর্মঘট তার ব্যাখ্যা করে এদিন সেলিম বলেন, লকডাউনে মানুষ খেতে পাচ্ছে কিনা দেখা যাদের কর্তব্য ছিল তারা সেটা দেখেনি। সেই প্রশ্ন তুলতেই, মানুষ কী খাচ্ছে- কী পোশাক পরছে সেটা দেখিয়ে ধর্মের নামে ভাগাভাগি করছে। এই হলো বিজেপি।

  এদিন তৃণমূল নেতা অভিষেকের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “মমতার ভাইপো এবং দলের নেতারা, কয়লা পাচার, বালি পাচার, সোনা পাচার, গোরুপাচারের এত টাকা রাখবে কোথায় ঠিক করে উঠতে পারছেন না।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার দেশের ব্যাঙ্ক, বিমা রেল রাষ্ট্রায়ত্ত কারখানা সব সম্পদ আম্বানি-আদানিদের হাতে তুলে দিতে চাইছে, আর এরাজ্যের সরকার দেউচা-পাঁচামীর আদিবাসীদের হাত থেকে জমি জঙ্গল পরিবেশ সব কেড়ে আদানিদের হাতে তুলে দিতে চাইছেন। ওরা রেল বেচছে, এরা ট্রামের জমি বেচছে।

সেলিম আরও বলেন, এসবের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই মিটিং মিছিল ধর্মঘট। দিল্লির কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে, এই লড়াইয়ের প্রাথমিক শর্তই হলো একসঙ্গে লড়া। ধর্ম, জাতি, ভাষার নামে ভাগাভাগি চলবে না।  আগামী ২৮-২৯ মার্চে সারা দেশ জুড়ে চলবে সাধারণ ধর্মঘট, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সকলে পা মেলাবেন।

আর এই ধর্মঘটকে পুলিশ ভাঙতে আসলে কড়া পদক্ষেপ নেবেন বলে জানায় বামফ্রন্ট নেতারা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories