Friday, March 6, 2026
24.4 C
Kolkata

রাজ্যের বীরত্ব পুরস্কার পাচ্ছেন সুন্দরবনের জলদস্যুদের যম এই আইপিএস আফিসার!

সুন্দরবন,এনবটিভি ডেস্ক: এবছর রাজ্যের বীরত্ব পুরস্কার পাচ্ছেন বাঙালি আইপিএস অফিসার অরিজিৎ সিনহা। সুন্দরবনের মানুষের খুব চেনা এই নামটি, আর যারা চিনতে পারছেন না তারা একটু পিছিয়ে গিয়ে ২০১৭ সালের কথা মনে করলে ঠিক চিনতে পারবেন এই সাহসী আইপিএস অফিসার কে।

২০১৭ সালে দক্ষিণ 24 পরগনার পূর্বের সহকারি পুলিশ সুপার ছিলেন আইপিএস সিনহা। তিনি একদিন গোপন সূত্রে খবর পেয়েছিলেন সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশের জলদস্যুরা ঢুকতে চলেছে দেশে। খবর পেয়েই মাঝরাতে অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এই বাঙালি অফিসার। দীর্ঘসময় গুলির লড়াই চলে পুলিশও জলদস্যুদের মধ্যে তারপর জলদস্যুরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু হার মানতে রাজি ছিলেন না আইপিএস অরিজিৎ সিং। জলদস্যুদের ধরার জন্য জলে স্পিডবোট নিয়ে তাদের পিছু নেন অফিসার ও তার দল। প্রায় ৪০ মিনিট ধরে ধাওয়া করার পর সাত জন জলদস্যুকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয় অরিজিৎ সিনহা ও তার দল। আর এরকম অপারেশন ঝড়খালি তে একাধিকবার করেছিলেন তিনি, আর তাই অরিজিৎ সিনহার এমন অসম সাহসিকতার জন্যই এবছর রাজ্যের বীরত্বের পুরস্কার পাবেন তিনি।

ইতিমধ্যেই তাকে পুরস্কার দেওয়ার কথা প্রশাসনের তরফে জানানো হয়েছে ।এখন তিনি কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত আছেন । আর এই খবর পাওয়ার পর আইপিএস অরিজিৎ সিনহা স্বাভাবিকভাবেই খুবই আনন্দিত ।তিনি বলেন, ” এই পুরস্কার শুধু আমার একার নয় আমার সমগ্র টিমের”। সেইসঙ্গে অরিজিৎ বাবুর পুরস্কার পাওয়ার কথা জানার পর সমগ্র সুন্দরবন বাসিও খুব আনন্দিত।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories