Wednesday, October 21, 2026
29 C
Kolkata

আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রের প্রতিনিধি দল

এনবিটিভি ডেস্ক: ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রাজ্যে আসছেন সাতজনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব অনুজ শর্মার নেতৃত্বে ওই প্রতিনিধিদল আসছে।

আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা কলকাতায় নামবেন বলে জানা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।
শনিবার নবান্নে ফিরে তাঁরা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সহ শীর্ষ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আমফান রাজ্যে আছড়ে পড়ার ৪৮ ঘন্টার মধ্যেই বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে সঙ্গে নিয়েই আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। এরপরই আপৎকালীন তহবিলে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন।

পাশাপাশি তিনি আরও জানিয়ে ছিলেন, পরবর্তী সময়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্ষয়ক্ষতির পরিমান ও এলাকা পুনর্গঠনের কাজ দেখতে আসবে। সেইমতো বৃহস্পতিবারই সাত সদস্যের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল কলকাতায় নামছে।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories