Friday, March 6, 2026
26.7 C
Kolkata

এবার এক মঞ্চে দেখা গেল তৃণমূল ও বামফ্রন্ট কে!

সুরজিৎ দাস, নদীয়া: এ এক নজিবিহীন দৃশ্য! একই মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে।রেলের হকার উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে তৃণমূলের মঞ্চে বামেরা। মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন তারা। নদীয়ার শান্তিপুরের ফুলিয়া রেলস্টেশনে একই মঞ্চে চলল তৃণমূল এবং বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি।

জানা যায়,দিন কয়েক আগে রেলের তরফ থেকে ফুলিয়া রেলস্টেশন এ নোটিশ দেওয়া হয়। অফিসে বলা হয়েছে রেল দপ্তরের জায়গায় যারা দোকান করে রয়েছেন তাদের জায়গা ছেড়ে দিতে হবে। মূলত রেল দপ্তরের এই নির্দেশিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠন সি আই টি ইউ। এদিন তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বাম নেতৃত্বদের বক্তব্য দিতে দেখা যায়। যদিও সি আই টি ইউ নেতা অনুপ ঘোষ এর দাবি,” শ্রমিকের স্বার্থে তারা গোটা দেশজুড়ে কোন পতাকার রং না দেখে এক সঙ্গে লড়াই করতে প্রস্তুত”।

অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সনৎ চক্রবর্তী বলেন, “কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে রেল দপ্তরে নির্দেশিকা জারি করেছে আমরা তাতে একমত। রেল উন্নতি হোক আমরাও চাই। কিন্তু যে সমস্ত হকাররা রেলের জায়গায় এতদিন ধরে ছিল তাদের পুনর্বাসন করতে হবে। রেল যদি পুনর্বাসন না দেয় তাহলে তার উচ্ছেদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব”।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories