Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

এবার ভুয়ো DSP চারজন

এবার ভুয়ো DSP চারজন প্রতারককে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, হোম গার্ডে চাকরি দেওয়ার নামে ভুয়ো DSP পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠল। ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ধৃতেরা হল মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ রানা (২৪), মালদহের রবি মুর্মু (৪০), উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা শুভ্র নাগ রায় (৪৪), পশ্চিম মেদিনীপুরের পিংলার পরিতোষ বর্মণ (৫০)।

পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর কুড়ির সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে DSP পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এমনকী জাল নিয়োগপত্র এবং খাকি টুপি ও বেল্টও দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তারা মেদিনীপুর ও কলকাতার চাঁদনি চকের একটি হোটেল থেকে প্রতারণার এই কাজকর্ম করছিল।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ৪ জনের একজন কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল। আগেও এই কাজের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্তকে। আজ, বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে এই চারজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে পুলিশ। তাদের সঙ্গে আর কারা কারা জড়িত বা কোনও প্রভানশালীর মদতে এমন প্ররারণা চক্র চলছিল কি-না, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories