Saturday, September 5, 2026
28 C
Kolkata

ডাকাতির আগেই পুলিশের জালে তিন ডাকাত, ধৃতরা দু’দিনের পুলিশের হেপাজতে

এনবিটিভি, মালদাঃ বড় সড় সাফল্য পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের তিন পান্ডাকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

 ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, দুটি রামদা ও একটি বুলেট। ধৃত ওই তিন ডাকাতের নাম মনোজ রাম (২৩) বাড়ি মনোহরপুর, কার্তিক দাস (২২) বাড়ি বারডাঙ্গা এলাকায় ও শেখ খলিল (৩৫) বাড়ি হরিশ্চন্দ্রপুরে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ওই ৩ সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপর জিজ্ঞাসাবাদ করলে তাদের মতলব বুঝতে পারে। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র। জানতে পারে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল।

সূত্রের খবর, মঙ্গলবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে এবং ২ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories