Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

জীবন্তি থেকে শেরপুর বেহাল রাস্তা মেরামত হওয়ায় উপকৃত সাধারণ মানুষ

জৈদুল সেখ, জীবন্তিঃ দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের দশকিমি রাস্তার অবস্থা এতোটাই বেহাল অবস্থা ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক, টোটো, যাত্রীবাহী বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছিল। এমন কী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টার বেশি সময় লাগত।
রাজ্য সরকারের কাছে এই অসুবিধার কথা জানিয়েছিলেন এলাকার বিধায়ক থেকে বিরোধীরা।


দীর্ঘদিন পর সেই রাস্তা নতুনভাবে মেরামতের ফলে দারুণভাবে উপকৃত বলে জানিয়েছেন সাধারণ মানুষ থেকে গাড়ির মালিক। তবে রাস্তার দুপাশে জল নিষ্কাশন জন্য ড্রেনের বড়ো সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় মানুষ।


উল্লেখ্য, রণগ্রাম ব্রিজ বন্ধ থাকাকালীন কান্দী শেরপুর রাস্তার যাতায়াতের একমাত্র মাধ্যম এই জীবন্তি শেরপুর রাস্তা। রাস্তা মেরামতের জন্য লরি মালিকরা বার বার পথ অবরোধও করেছিল।
সবমিলিয়ে রাস্তা মেরামতের ফলে মুখে হাঁসি ফুটেছে সকলেরই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories