Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

তিন সপ্তাহ পরেও কর্ণাটকের উডুপি কলেজে হিজাব পরার অনুমতি মিলছেনা

এনবিটিভি ডেস্কঃ  উডুপির প্রাক-ইউনিভার্সিটি কলেজের হিজাব পরা মুসলিম ছাত্রীদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে অস্বীকার করার খবরটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। উক্ত কলেজের নাম দেশের খবরের শিরোনাম উঠে আসে। তড়িঘড়ি জেলাশাসকের হস্তক্ষেপে কলেজের আধিকারিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে আসেন। এরপরেও মেয়েরা এখনও তাদের শ্রেণীকক্ষ থেকে দূরে রয়ে গেছে এবং তাদের ‘অনুপস্থিত’ হিসাবে চিহ্নিত করা হচ্ছে বলে অভিযোগ।

একাদিকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমস্যাটি সমাধান হয়ে গেছে বলে জানা যায়। অন্যদিকে আজ পর্যন্ত একটি দিনের জন্যও মেয়েদের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়নি।

হিজাব পরে শ্রেণীকক্ষে পা না দেওয়ার জন্য একজন ছাত্রীকে হুমকি দিয়ে একজন শিক্ষিকা চিৎকার করে বলে ওঠেন, “যদি তুমি শ্রেণীকক্ষ থেকে না বের হয়ে যাও, আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব।”

উল্লেখ্য, গত ১লা জানুয়ারিতে উদুপির সরকারি কলেজের হিজাব পরিহিত মুসলিম মেয়েদের শ্রেণীকক্ষে প্রবেশে নিষেধ করা হয়েছে বলে খবর ব্যাপক ক্ষোভের মুখে পড়ে। হিজাব পরহিতা মেয়েদের অভিযোগ ছিল যে, অধ্যক্ষ রুদ্র গৌড়া তাদের ক্লাসরুমে হিজাব পরার অনুমতি দেননি।

 তারা আরও অভিযোগ করে জানায় যে, শিক্ষার্থীদের বাবা-মা আলোচনার জন্য অধ্যক্ষের সাথে যোগাযোগ করলেও তিনি এই বিষয়ে আলোচনা করতে রাজি হননি। এমনকি উর্দু, আরবি ও বিয়ারি ভাষায় কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।

উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আলিয়া এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “জেলাশাসকের সমাধানের পরেও আমাদের শিক্ষিকা আমাদের সিঁড়িতে বসতে বলেছিল। এটা অস্বস্তিকর এবং অপমানজনক বোধ করছিল,”

আলিয়া আরও জানায়, “আমরা তিন সপ্তাহের ক্লাস মিস করেছি এবং একটি গুরুত্বপূর্ণ বছরে উপস্থিতির ঘাটতি থাকতে পারে।” ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (সিএফআই) রাজ্য কমিটির সদস্য মাসুদ সংবাদমাধ্যমকে জানায়, “কলেজ কর্তৃপক্ষ তাদের কথায় অটল নয়। তারা তাদের অবস্থান পরিবর্তন করছেন বারংবার।  একবার তারা বলেছিল যে, মেয়েদের কোনও মূল্যে শ্রেণীকক্ষের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, পরে তারা বলেছিল যে তাদের উচ্চ কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করতে হবে।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories