Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন গ্রহন না করায় পাল্টা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ

এনবিটিভি, রানীনগরঃ  পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন গ্রহন না করায় বিডিও অফিসে অবস্থানে বসলেন সদস্যরা পালটা অনাস্থার পক্ষের সদস্যদের বিরুদ্ধে অবস্থান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের। দুপক্ষের অবস্থানকে ঘীরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের রানীনগর-১ বিডিও অফিসে।

উত্তেজনা সামাল দিতে না পেরে করোনা ভ্যাকসিনের মিটিংয়ের বাহানায় দপ্তর ছাড়লেন বিডিও। জানা গেছে, রানীনগর-১ ব্লকের টেকারাইপুর-বালুমাটি গ্রাম পঞ্চায়েতের ১১ জন তৃণমূল কংগ্রেসের সদস্য ঐ পঞ্চায়েতের প্রধান মামনী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন পত্রে  সাক্ষর করেন। আজ তা  জমা দিতে ঐ পঞ্চায়েতের আবু সাইদ ও বাতসা বেগম নামের দুই সদস্য বিডিও অফিসে যান। অভিযোগ রানীনগর-১ ব্লকের বিডিও মহঃ ইকবাল৷ তাদের কাছে কাগজ পত্র হাতিয়ে নিয়ে অফিস ছেড়ে উধাও হয়ে যান।

 নিয়ম মাফিক অনাস্থার পক্ষের আবেদনকারীদের রিসিভ কপিও দেওয়া হয়নি। এরপরেই আবু সাইদ ও বাতসা বেগম বিডিও অফিসের গেটে অবস্থানে বসেন। খবর পেয়ে প্রধানের পক্ষে থাকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সহ বেশ কিছু তৃণমূল নেতৃত্ব বিডিও অফিস চত্বরে মিছিল করে পরে পালটা অবস্থানে বসেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories