Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

দ্বিচারিতা! দুর্গাপুরের তৃণমূল প্রার্থীর ধমকে ক্ষমা প্রার্থনা করল কেন্দ্রীয় বাহিনী

নিউজ ডেস্ক : আজ চলছে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। এখনও পর্যন্ত নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবে চললে কোন কোন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। আবার কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে প্রভাবিত করছে এমন অভিযোগ আজও এসেছে অন্যান্য দফার নির্বাচনের মতো। অন্যদিকে দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার এর গাড়ি নির্বাচনী কেন্দ্র থেকে বহুদূরে বিনা কারণে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধমক দিতে দেখা যায় তাকে।

প্রদীপ মজুমদার এদিন তার নিজের নির্বাচনী ক্ষেত্রের একটি বুথ পরিদর্শনে গেলে সেখানে তার গাড়িটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে কিছুটা তফাতে রাখলে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেটিকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে সরিয়ে দেয় বলে অভিযোগ। তিনি বাহিনীকে ধমক দিয়ে বলেন, আপনারা নিজেদের অউকাতের মধ্যে থাকুন। বেশি হিম্মত দেখানোর চেষ্টা করবেন না। তিনি বিষয়টি বিস্তারিত ভাবে কমিশনকে জানাবেন বলে জানিয়ে দেন। তখন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা তার কাছে ভুল স্বীকার করেন। প্রদীপ মজুমদার বলেন, আপনাদের কতটা ভুল হতে পারে? এত সাহস দেখানোর কি আছে? এই জন্যই মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনী তার এই মন্তব্যকে থামানোর চেষ্টা করলে তিনি ধমক দিয়ে তাদেরকে স্তব্ধ করে দেন। সাফ জানিয়ে দেন আবার এমন কিছু করলে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। বিজেপি প্রার্থীর গাড়ি প্রায় একই জায়গায় রাখলেও তা সরায়নি বাহিনী, বলেও অভিযোগ জানান তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories