Saturday, September 5, 2026
28 C
Kolkata

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল!

তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় পদক্ষেপ। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দুই বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্র নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরই এই পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, সংশ্লিষ্ট দুই বিধায়ক বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে প্রস্তাবপত্রে তাঁদের স্বাক্ষর ছিল না। পরে নথির হস্তাক্ষর পরীক্ষা করে অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ।

ঘটনার ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তের দায়িত্ব গ্রহণ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তদন্তে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে একই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সিআইডি তলব করেছে। যদিও এই বিষয়ে তাঁর বা দলের তরফে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories