Friday, June 5, 2026
29.9 C
Kolkata

প্রাসাদ ছেড়ে উধাও তৃণমূল বিধায়ক, অস্ত্র আইনে গ্রেফতার ছেলে

এলাকা অশান্ত করার অভিযোগে এবং অস্ত্র-সহ গ্রেপ্তার হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল। তাঁর সঙ্গে আরও চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না খোদ বিধায়কের। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ যৌথভাবে বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সেখান থেকেই বিধায়কপুত্র-সহ মোট পাঁচজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সম্প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিতর্ক শুরু হয়। ওই ভিডিওতে তাঁকে উস্কানিমূলক মন্তব্য ও বিরোধীদের হুমকি দিতে দেখা গেছে বলে অভিযোগ। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই বিধায়কের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে পৈলানে বিধায়কের বিশাল বাড়িতে পুলিশ এবং RAF যৌথ তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চালাতে গিয়ে বিধায়কের বিলাসবহুল জীবনযাত্রা দেখে অবাক হন তদন্তকারীরা। সেই প্রাসাদ সমান বাড়িতে দামি গাড়ি, সুইমিং পুল ও দামি আসবাবপত্রের পাশাপাশি একটি গোপন সুড়ঙ্গ বা গুহার মতো একটি জায়গার সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযানের পর থেকেই বিধায়ক দিলীপ মণ্ডল এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

এর আগে হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা মহম্মদ শামিমের বাড়িতেও তল্লাশি চালিয়ে এই ধরনের একাধিক গোপন সুড়ঙ্গ এবং বিলাসবহুল প্রাসাদের সন্ধান পেয়েছিল পুলিশ। বর্তমানে পুলিশ পলাতক বিধায়কের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories