Friday, March 6, 2026
22.2 C
Kolkata

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতারের পর একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ইডি সূত্রে জানা গেছে, এদিন শুধু তার বাড়ি নয়, আরও পাঁচটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চলে তার আত্মীয়দের বাড়ি, এক বেসরকারি ব্যাঙ্ক কর্মীর বাড়ি এবং ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও। বিধায়কের বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি। পাশাপাশি, রঘুনাথগঞ্জের পিয়ারাপুর মধ্যপাড়ায় তার শ্বশুরবাড়িতেও হানা দেয় ইডি।

অন্যদিকে, বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তিনি জীবনকৃষ্ণ সাহার পিসি বলে জানা যায়। সেখানেও প্রায় সাড়ে চার ঘণ্টা তল্লাশি চলে।
তল্লাশির সময় সাঁইথিয়া থানার এক পুলিশ আধিকারিক কাউন্সিলরের বাড়িতে ঢুকতে গেলে, প্রথমে তাকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী কিন্তু পরে ঢুকতে দেওয়া হয়। মায়া সাহা পরে বলেন, “জীবন সাহা আমার ভাইপো ঠিকই, কিন্তু সে কী করেছে আমি জানি না। ইডি এসে খুঁজে কিছু পায়নি।” তবে এই ঘটনার পর নতুন বিস্ফোরক অভিযোগ আনেন ধৃত বিধায়কের বাবা বিশ্বনাথ সাহা। তিনি বলেন, “মায়া সাহা প্রচুর সম্পত্তি করেছে। আমার জায়গা বেনামে কিনে রেখেছে। ইডি সব জানে না। ওর শাস্তি হওয়া দরকার।”এদিন মুর্শিদাবাদ ও বীরভূম ছাড়াও পুরুলিয়া ও রাজারহাটে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories