Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

প্রয়াত গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রয়াত হলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। আজ সন্ধ্যা ৮:২০ মিনিটে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে শোকাহত গোটা বাসন্তী গোসাবা এলাকার জনগন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

গত এক মাস যাবত করোনা সংক্রমন নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মাসখানেক আগে করোনা সংক্রমনের কারণে তিনি এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। দেখা যায় ডায়াবেটিসের সমস্যাও। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তেও রাখতে হয় কিছুদিন। সেখান থেকে তাকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ তার মৃত্যু হয়।

বাসন্তীর চুনাখালি পঞ্চায়েতের বাগুলাখালি অঞ্চলের বাসিন্দা জয়ন্ত নস্কর, প্রায় শুরু থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। তিনি একই আসন থেকে ৩ বার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন। এই এলাকায় বাম আধিপত্য খর্ব করায় তিনি ছিলেন অগ্রণী। তিনি এখনও বাসন্তী এবং গোসবা এই দুই বিধানসভা আসনের রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণের মূল কান্ডারী ছিলেন। তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকাহত পরিবারের প্রতি ও সমবেদনা জানিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories