Friday, March 6, 2026
28.9 C
Kolkata

নিয়োগের কয়েক ঘণ্টার মাথায় বরখাস্ত! নদিয়ার মহিলা চেয়ারপার্সন পদকে ঘিরে তৃণমূলে দ্বন্দ্ব

নদিয়া জেলার মহিলা তৃণমূলের চেয়ারপার্সনের পদে নিয়োগ পেয়েছিলেন টিনা ভৌমিক সাহা। গত শুক্রবার হাতে পান নিয়োগপত্র, যেখানে দলের রাজ্য সভানেত্রী মালা রায়ের সই ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, বুধবারই টিনা ভৌমিক সাহাকে নদিয়ার মহিলা সংগঠনের চেয়ারপার্সন করা হয়েছিল। শুক্রবার চিঠি হাতে পেয়ে বিষয়টি সামনে আসতেই দলে আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, দলের গঠনে এমন কোনও পদ নেই। নদিয়ায় দু’টি সাংগঠনিক জেলা—কৃষ্ণনগর ও রানাঘাট। প্রশ্ন ওঠে, গোটা জেলার জন্য একটি মহিলা চেয়ারপার্সনের পদ কীভাবে তৈরি হল?

এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়। রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও আপত্তি জানান কিছু তৃণমূলের নেতা-কর্মীরা। এরপরই টিনা ভৌমিক সাহাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল।

এই নিয়ে টিনা ভৌমিক সাহা বলেন, ‘‘আমি ব্যক্তিগত কারণে নিজেই পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলাম। দল সেটাই মেনে নিয়েছে।’’ জানা গিয়েছে, এই ঘটনাটি জেরে এখনো চর্চা চলছে তৃণমূল মহলে এবং দলের ভেতরের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে এই ঘটনায়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories