Friday, March 6, 2026
26.7 C
Kolkata

নদীয়া জেলা সভাপতিকে অপসারণের দাবিতে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

সুরজিত দাস, নদীয়াঃ শনিবার নদীয়ার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের একটি দলীয় কর্মী সভা অনুষ্ঠিত হয় রানাঘাট তৃণমূল দলীয় কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি রত্না ঘোষ কর সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত বিধায়কেরা এছাড়া উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বেরা। সভা চলাকালীন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর এর অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন উপস্থিত কতিপয় তৃণমূল কর্মী সমর্থকেরা। অভিযোগ জেলা সভাপতি বিধানসভা নির্বাচনের সময় একাধিকবার দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী শিবির বিজেপিকে সমর্থন করেছেন। যার ফলে দলের ক্ষতি হয়েছে বলে দাবি বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের। তারই পরিপ্রেক্ষিতে অবিলম্বে জেলা সভাপতি পদ থেকে রত্না ঘোষ কর কে অপসারণ করে নতুন জেলা সভাপতি নির্বাচন করুক দল, মূলত এই দাবিতে এই দিন দলীয় কর্মী সভা চলাকালীন একাধিক জেলা নেতৃত্বের উপস্থিতিতে বিক্ষোভ দেখাতে থাকেন উপস্থিত বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। এদিনের এই ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ দলীয় কোন্দল ফের একবার প্রকাশ্যে চলে এলো বলে ধারণা রাজনৈতিক মহলের। যার ফলে নতুন করে ফের একবার অস্বস্তিতে পরলো শাসক শিবির বলেও ধারণা একশ্রেণীর রাজনৈতিক মহল।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories