Sunday, September 6, 2026
28 C
Kolkata

বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মীকে গুলি, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

এনবিটিভি, হরিণঘাটা : বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় তাঁকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া এলাকায়। আহত যুবকের নাম জিয়ারুল মন্ডল (৩২)। জানা যায়, হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া এলাকার বাসিন্দা জিয়ারুল মন্ডল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। পেশায় চাষবাসের পাশাপাশি বিভিন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে পথে নামতে দেখা গিয়েছে জিয়ারুল মন্ডলকে।

অভিযোগ গতকাল রাতে ওই এলাকারই অমিত পন্ডিত নামে এক যুবক তাকে ফোন করে ডাকে। সে মোটর সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়ে ছিল। পরিবারের অভিযোগ ওই অমিত পন্ডিত এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সেই কারণেই রাজনৈতিক ষড়যন্ত্র করেই অমিত পন্ডিত জিয়ারুলকে গুলি করে। আহত যুবককে উদ্ধার করে প্রথমে হরিণঘাটা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতাল স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা পুলিশ। যদিও অভিযুক্ত অমিত পন্ডিত পলাতক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories