Sunday, June 21, 2026
31.1 C
Kolkata

হাথরসের পথে আটক মুসলিম সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ ধারা দিল পুলিশ

হাথরসে যাওয়ার পথে গ্রেফতার পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র সদস্য কেরলের সেই সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ ধারা দিল যোগী আদিত্যনাথের পুলিশ। তাঁর সঙ্গেই ধৃত আরও তিন জনের বিরুদ্ধেও একই ধারায় এফআইআর দায়ের হয়েছে। ইউএপিএ আইনের ১৭ নম্বর ধারায় ‘জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ’-এর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

উত্তরপ্রদেশ পুলিশের দাবি, আগে থেকেই তাদের কাছে খবর ছিল, সোমবার সন্দেহভাজন কিছু লোক দিল্লি থেকে হাথরসে আসছেন। ওই দিন মথুরায় একটি গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় আতিক-উর-রহমান, মাসুদ আহমেদ, আলম ও সিদ্দিক কাপ্পান নামে চার জনকে।

একই সঙ্গে সিদ্দিক কাপ্পান কেরলের একটি জনপ্রিয় নিউজ পোর্টালের সাংবাদিক (কন্ট্রিবিউটর)। আদপে কেরলের বাসিন্দা হলেও দিল্লিতে সাংবাদিকতা করেন কাপ্পান। তিনি আবার ‘কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস’— এর দিল্লি শাখার সভাপতি। অন্য তিন জনের সঙ্গে কাপ্পানের বিরুদ্ধেও এইউএপি ধারা দেওয়ায় যোগী পুলিশের বিরুদ্ধে সরব সংশ্লিষ্ট মহলের একাংশ।

Hot this week

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

Topics

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Related Articles

Popular Categories