Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

কাছে এসেও ব্রোঞ্জ হাতাছাড়া রানীদের, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার ভারতীয় মহিলা হকি দলের

টোকিও: টোকিও অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে মহিলা হকিতে হার ভারতের। দুরন্ত লড়েও হাতছাড়া ব্রোঞ্জ। ৪-৩ গোলে এদিন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার মানতে হয় ভারতকে। এদিন শুরু থেকে অবশ্য ২ দলই বেশ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে খেলছিল। প্রথম কোয়ার্টারে ২ দলই আক্রমণে গেলেও নিজেদর ডিফেন্সে বেশি সজাগ ছিল। ফলে খেলার ফল প্রথম কোয়ার্টারে হয় গোলশূন্য। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই খেলার গতিপথ অনেকটা ঘুরে যায়। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হকিতে দ্বিতীয় কোয়ার্টারে পরপর ২ গোল হজম করতে হয় ভারতকে। কিন্তু এরপরই গোলশোধ করে নেয় ভারতীয় দল।  গুরজিতের গোলে ব্যবধান কমাল ভারতীয় দল। কিছুক্ষণের মধ্যে ফের একবার গোল করেন গুরজিত। পেনাল্টি কর্নার থেকে এই গোলের মাধ্যমেই ম্য়াচে সমতা ফেরায় ভারতীয় মহিলা হকি দল।

দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে আরও একটি গোল করে ভারত। এবার ভারতের হয়ে গোল করেন বন্দনা। দ্বিতীয় কোয়ার্টারের শেষে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এগিয়ে যায় ভারত। এরপর তৃতীয় কোয়ার্টারেই অবশ্য ম্যাচে সমতা ফিরিয়ে নেয় গ্রেট ব্রিটেন। সেই কোয়ার্টারে ভারত আর গোল করতে পারেনি।

চতুর্থ কোয়ার্টারে অতিরিক্ত ডিফেন্সিভ খেলার ফল ভোগ করতে হয় ভারতকে। পরপর পেনাল্টি কর্নার পেয়ে গোল করে এগিয়ে যায় গ্রেট ব্রিটেন। এরপর আর পুরো ম্যাচে গোল করতে পারেনি ভারতীয় মহিলা হকি দল। টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার মানতে হয় রানিদের। দুরন্ত লড়েও ব্রোঞ্জ হাতছাড়া হয় ভারতীয় মহিলা হকি দলের। গোটা অলিম্পিক্সে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় দল। পুরুষ ও মহিলা হকিতে এবার ভীষণ প্রশংসা কুড়িয়েছে ২ শিবিরই।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories