Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

দেবী দুর্গাকে যৌন কর্মীদের সঙ্গে তুলনা করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, সমর্থনে সোনু সুদ

নিউজ ডেস্ক : দেবী দুর্গাকে এবার যৌন কর্মীদের সঙ্গে তুলনা করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে সঠিকভাবে দেখলে বিষয়টি কিন্তু বিতর্কিত মোটেও না। এক্ষেত্রে সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তিনি দেবী দুর্গার তুলনা করেন তাদের দুর্দশাগ্রস্ত জীবনকে গৌরবান্বিত রূপ দিতে। উল্লেখ্য, করোনা কালে লকডাউনের সময় যৌন কর্মীদের অবস্থা খুবই খারাপ। কিন্তু এই অবস্থায় তাদের পাশে নেই কেউ। তাই তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। এই উদ্যোগে তার সঙ্গে রয়েছেন ভারতের করোনা ত্রাণ এবং সাহায্য কার্যের প্রধান মুখ অভিনেতা সোনু সুদ।

করোনা আবহে লকডাউনের কারণে রোজগার বন্ধ যৌনকর্মীদের। এই চরম দুঃসময়ে সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়িয়ে সমাজের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। যৌনকর্মীদের দুর্দশার কথা শুনেই তাঁর অপর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা। দুর্বারের প্রেসিডেন্ট বিশাখা লস্কর এবং সেক্রেটারি কাজল বসুর থেকে বিভিন্ন সময়ে যৌনকর্মীদের উপর যে হেনস্থা চলে, তার সমস্ত বিবরণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাস্বর। অভিনেতা জানালেন, কোথাও দুর্গাপুজোর প্যান্ডেলে গেলে তাড়িয়ে দেওয়া হয় তাঁদের, যৌনকর্মীদের সন্তানদের সমাজের জঞ্জাল বলা হত প্রকাশ্যে। আক্ষেপ জানিয়ে ভাস্বর জানিয়েছেন, মানুষ এটাও জানেন না যে পতিতা পল্লির মাটি ছাড়া পুজো হয় না!

সোনু সুদের সহায়তায় সোনাগাছির যৌনকর্মীদের খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস, স্যানিটাইজার, বেবি ফুড তুলে দিয়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই বৃষ্টিকে উপেক্ষা করে ত্রাণ বিতরণে হাত দিয়েছেন ভাস্বর নিজে। তার কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে যৌনকর্মীদের দশভূজার সঙ্গে তুলনা করেছেন অভিনেতা। লিখেছেন, ‘মাত্র দু’টো হাত নিয়েই এরা দশভুজার কাজ করছেন, আর আপনি স্বামী-পুত্র নিয়ে সংসার করে নিজেকে সুখী ভেবে জানতেও পারছেন না কখন আপনার স্বামীরত্ন আপনারই চোখে ধুলো দিয়ে আরও কিছু দশভুজার জন্ম দিয়ে আসছে।’ সোনু সুদ, ভাস্বর দুজনের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories