Tuesday, July 28, 2026
28.5 C
Kolkata

সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় জেএনইউকে পিছনে ফেলে প্রথম স্থানে জামিয়া মিলিয়া ইসলামিয়া

এনবিটিভি ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধিতার জন্য কয়েক মাস আগে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয়ের সেরা তালিকায় তারই স্থান হয়েছে শীর্ষে। তালিকাটি প্রস্তুত করেছে দেশের শিক্ষামন্ত্রক।

৯০ শতাংশ স্কোর করে সবার উপরে জামিয়া,তারপর ৮৩ শতাংশ স্কোর করে দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের রাজীব গাঁধী বিশ্ববিদ্যালয়।যথাক্রমে ৮২ ও ৭৮ শতাংশ স্কোর করে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

২০১৯-২০ সালে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে মউ স্বাক্ষরিত হয় কিছু শর্তের ভিত্তিতে। ইউজিসি ও এমএইচআরডি নির্ধারিত পঠন-পাঠনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলিকে বিচারের মাপকাঠি তৈরি করা হয়। জামিয়াই প্রথম বিশ্ববিদ্যালয় যারা ২০১৭ সালে এই মউ প্রথমবারের জন্য স্বাক্ষর করে।

বিশ্ববিদ্যালয়ে পঠনরত আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পিএইচডি, এম ফিল অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা,তাঁদের কাজ বা গবেষণার মান ইত্যাদি বিচার করা হয়েছে তালিকা প্রস্তুতির সময়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা, অন্য রাজ্য এবং অন্য দেশ থেকে আসা ছাত্রদের সংখ্যার শতাংশও স্কোর গড়তে সাহায্য করেছে।

আবার শিক্ষক-ছাত্র সম্পর্ক, শিক্ষকের শূন্যপদ, ভিজিটিং অধ্যাপক ইত্যাদিও বিচার করা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে নেট কিংবা গেট-এর মতো পরীক্ষাগুলিতে কতজন সুযোগ পেয়েছেন তাও বিবেচনায় আনা হয়েছে।

জানা যাচ্ছে, পরিচালন দক্ষতা, অর্থের সঠিক ব্যবহার এবং কিছু কো-কারিকুলার ও এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও অনেকখানি বেশি স্কোর করেছে জামিয়া। এইআইআরএফ, এনএএসি ইত্যাদি দেশি ও আন্তর্জাতিক তালিকায়ও ভাল জায়গায় আছে জামিয়া। ভাইস-চ্যান্সেলর নাজমা আখতার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাফল্যে তাঁরা অত্যন্ত খুশি।

সৌজন্যে: এবিপি আনন্দ

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories