Sunday, September 6, 2026
28 C
Kolkata

টোটো লরির সংঘর্ষ!  গুরুতর জখম ৫ শিশুসহ ১৫ জন

গোলাম হাবিব, মালদা: টোটোর পেছনে  লরির ধাক্কায় গুরুতর আহত হলেন ৫ শিশুসহ মোট ১৫ জন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা নারায়নপুর মিশন রোড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কিশানগঞ্জ থেকে প্রায় ১৫ জন পরিবারের সদস্যরা মালদার গাজলের পান্ডুয়া উদ্দেশ্যে যাচ্ছিলেন। মালদা টাউন স্টেশন থেকে একটি টোটো তে  ওঠেন তারা পান্ডুয়ার উদ্দেশ্যে। সেই সময় নারায়নপুর মিশন রোড এলাকায় পেছন দিক থেকে একটি লরি তাদের সজোরে ধাক্কা মারে। 

এই ঘটনায় টোটো চালক সহ সকলেই আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকলকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় টোটো চালক গৌতম দাস সহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। টোটো চালকের নাম গৌতম দাস(৪০)তার বাড়ি মালদা শহরের ঝালঝালিয়া এলাকায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories