Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অভিনব কায়দায় মহিলাকে চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন ট্রাফিক সার্জেন্ট রথীন্দ্রনাথ, পাকড়াও চোরও

এনবিটিভি ডেস্ক: বাস থেকে চুরি যাওয়া মহিলার মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট। সঙ্গে ধাওয়া করে চোরকে ধরে গ্রেফতারও করা হয়। শহর কলকাতায় পুলিশের এমন ‘কুইক অ্যাকশন’ ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।

ঠিক কি হয়েছিল? আজ সকালেরই ঘটনা। বাসন্তী হাইওয়ের ওপর কলকাতা লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটের কাছে সাড়ে আটটা নাগাদ ডিউটিতে ছিলেন ট্রাফিক সার্জেন্ট রথীন্দ্রনাথ লায়েক। এই সময় হঠাৎই শ্যামবাজার-মালঞ্চ রুটের একটি বাস থেকে সদ্য নেমে আসা এক মহিলা তাঁকে জানান, বাসের মধ্যে তাঁর মোবাইল চুরি করে নিয়েছে এক ব্যক্তি।  তিনি চেঁচামেচি করায় ট্যাক্সিতে উঠে পালানোর চেষ্টা করছে চোর।

তিলজলা ট্র‌্যাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তীর নির্দেশে এবার অবিলম্বে সেই ট্যাক্সির পিছনে ধাওয়া করেন রথীন্দ্রনাথ। সঙ্গে ছিলেন সিভিক ভলান্টিয়ার শুভেন্দু মণ্ডল। এদিকে ট্যাক্সির যাত্রাপথে যত পুলিশকর্মী ছিলেন, সকলকে ট্যাক্সির নম্বর জানিয়ে দিয়েছিলেন সৌভিক। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বামনঘাটার কাছে অবশেষে শেষ হয় রথীন্দ্রনাথদের ‘চেজ সিকুয়েন্স’। ধরা পড়ে মোবাইল চোর।

অভিযুক্তের নাম শেখ মনিরুল। সে আপাতত কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানায় হেফাজতে। মোবাইল ফিরেয়ে দেওয়া হয় তার মালিকের কাছে। আনন্দ এবং কৃতজ্ঞতায় অভিভূত হয়ে ফোন মালিক ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories