Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মেলেনি তৃণমূলের টিকিট, বিজেপিতে যোগ দিয়েও লাভ হলো না দিব্যেন্দু ও বাবু মাস্টারের

আলিনুর মন্ডল, বসিরহাটঃ ভোট বড়ো বালায়। নির্বাচনে টিকিট না মেলায় এক দল থেকে অন্য দলে যোগ দান নতুন কিছু না। তার ব্যাতিক্রম হলো না বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভাতেও। ফুটবলার দিব্যেন্দুকে এবারের নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল। তাতেই ক্ষুব্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস দিব্যেন্দু কে প্রার্থী না করে বসিরহাট পৌরসভার 12 নং ওয়ার্ডের বাসিন্দা ডাঃ সপ্তসী কে প্রার্থী হিসাবে ঘোষণা করে। কিন্তূ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও শিকে ছিঁড়ে ছিড়লো না দিব্যেন্দুর কপালে। বিজেপি আজ বাকি আসনে প্রার্থী ঘোষণা করলেও তাতে দেখা যায় বসিরহাট দক্ষিণ থেকে দিব্যেন্দু বদলে তারকনাথ টিকিট পেয়েছে।
অন্যদিকে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের এক সময়ের তৃণমূলের প্রভাবশালী নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার প্রার্থী ঘোষণা হবার দু মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলো। যোগদানের কিছু দিনের মাথায় হাসনাবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে ছিল বাবু মাস্টার। সকল রাজনৈতিক বিশ্লেষক মনে করেছিল বসিরহাট উত্তর থেকে হয়তো বাবু মাস্টার কে প্রার্থী করবে বিজেপি, কিন্তূ প্রার্থী ঘোষণা হবেই দেখা বাবু মাস্টারের নাম নেই প্রার্থী তালিকায়। তার বদলে বসিরহাট উত্তর থেকে নারায়ণ মন্ডল কে প্রার্থী করে বিজেপি।
এখন দেখার বিষয় এই দুই বড়ো মাপের নেতার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যত কোন দিকে অপেক্ষা করছে

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories